শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেফতার

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেফতার

জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব-২। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৩৬টি মামলা রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে র‍্যাব-২ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং মাদক উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, চুয়া সেলিম দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধ করে আসছিলেন।

এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল র‍্যাব-২। তবে জামিন পাওয়ার কারণে হতাশা প্রকাশ করেছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন