বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানি কর্মী আহত, ল্যাপটপ ছিনতাই

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সিগারেট কোম্পানির কর্মী আহত, ল্যাপটপ ছিনতাই।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানি কর্মী আহত, ল্যাপটপ ছিনতাই

খুলনায় একটি সিগারেট কোম্পানির কর্মী মো. সালমানকে গুলি করে ল্যাপটপ ছিনতাই করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত সালমানকে তার সহকর্মীরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গুলির কারণ এবং ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

এদিকে, গতরাত ১২টার দিকে খুলনার বটিয়াঘাটায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা সোহেল শেখ আহত হন। এছাড়া, গত ২২ অক্টোবর গরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন