রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে মানবদেহের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধারের তিন দিন পর পুলিশ আরও অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে। নিখোঁজ জাহিদুল ইসলাম সিকদারের (৬০) দেহের অংশগুলো উদ্ধার করা হয়েছে।

১৪ নভেম্বর শনিবার বিকেলে বাউফল থানার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, বিচ্ছিন্ন হাত ও পায়ের খণ্ডিত অংশ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করে।

তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন দুই আসামি শাহিদা বেগম ও আবুল বশারকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কালিশুরি ইউনিয়নের পোনাহুরা গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মরদেহের মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার জানান, শাহিদা বেগম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তার স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও পরকীয়া সম্পর্কের জের ধরে রুহুল আমীনকে হত্যা করা হয়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহনের জন্য আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী জাহিদুল ইসলাম সিকদার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন