বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অপরাধ

বাউফলে ইয়াবা নিয়ে ছাত্রদল নেতাসহ ৪ জন গ্রেফতার

বাউফলে ইয়াবা কারবারের অভিযোগে ছাত্রদল নেতাসহ ৪ জন গ্রেফতার।

বাউফলে ইয়াবা নিয়ে ছাত্রদল নেতাসহ ৪ জন গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে চার ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার সূর্যমনি ও কনকদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশ তাদের আটক করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া (২৫), সেফাতুল জোমাদ্দার (৩৪), সাইফুল ইসলাম (২৫) এবং ইরান হাওলাদার (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিরা মাদক কারবারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কারবারের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন