সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের হত্যায় মামলা দায়ের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের হত্যায় মামলা দায়ের

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় হামলা চালিয়ে মা শাহিনুর বেগম এবং তার তিন মেয়ে সায়মা, ইকরা ও শিফাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদারও নিহত হন। পুলিশ জানায়, সন্দেহভাজন ফল বিক্রেতা নিহত হওয়ায় হত্যার রহস্য উদঘাটনে সময় লাগছে।

ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কুমিল্লার হোমনার উদ্দেশে রওয়ানা দেয়।

বিজ্ঞাপন