বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় উত্তেজনা

লক্ষ্মীপুরে একই পরিবারের তিনজনকে হত্যা, আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় উত্তেজনা

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের গাঙপাড় এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন শাহিনুর বেগম, তার দুই মেয়ে সায়মা বেগম এবং শিপা বেগম।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য ইকরা বেগম। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং রায়পুরের গাঙপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত এক যুবককে আটক করে গণপিটুনি দেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। গুরুতর আহত অবস্থায় তাকেও ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন