বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেডে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেডে আগুন লাগার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেডে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন লাগার খবর পেয়ে বন্দরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে।

এছাড়াও, বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট এবং নৌ বাহিনীও আগুন নেভানোর কাজে সহযোগিতা করে। আধঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে জানা গেছে, শেডটিতে খাদ্যদ্রব্য, পোশাকসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল।

বিজ্ঞাপন