মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন, ক্ষতিগ্রস্ত ৪ কনটেইনার

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন, ক্ষতিগ্রস্ত ৪ কনটেইনার

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার ওঠানো-নামানোর একটি যন্ত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২২ জুন) বেলা আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন্দর ফায়ার স্টেশন জানায়, আগুনের তাপে চারটি কনটেইনার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ বলেন, রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনের (আরটিজি) ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরও জানান, আগুনের ঘটনায় ঘটনাস্থলের একাংশে সাময়িকভাবে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ ছিল। তবে এনসিটির অন্যান্য অংশে কার্যক্রম স্বাভাবিক ছিল।

বন্দরের মুখপাত্র মো. নাসির উদ্দিন বলেন, শুরুতে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নৌবাহিনীর একটি দলও যুক্ত হয়। টার্মিনালের কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন