বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

চট্টগ্রাম বন্দরে গ্যান্টি ক্রেনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বন্দরে গ্যান্টি ক্রেনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে সোমবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টার্মিনালের একটি গ্যান্টি ক্রেনের চাকায় হঠাৎ করে আগুন লাগে, ফলে মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের ফায়ার সেইফটি দল এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সূত্রপাতের কারণ তদন্তের পর জানা যাবে।

বিজ্ঞাপন