শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০
জাতীয়

দেশে ৮ হাজার ইটভাটার ৫ হাজার অবৈধ: প্রতিমন্ত্রী

দেশে ৮ হাজার ইটভাটার মধ্যে ৫ হাজার অবৈধ বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

দেশে ৮ হাজার ইটভাটার ৫ হাজার অবৈধ: প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, দেশে ৮ হাজার ইটভাটার মধ্যে ৫ হাজার অবৈধ। বৈধ ইটভাটার সংখ্যা মাত্র ২ হাজার ৯০০।

তিনি বলেন, "ইমারত নির্মাণে ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার এখনো শতভাগ নিশ্চিত করা হয়নি, ফলে দূষণ রোধ করা যাচ্ছে না।" সরকার এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে।

সোমবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, "বর্জ্য নিষ্কাশন সমস্যা সমাধানে সরকার সব পাওয়ার প্লান্টকে অনলাইন ট্র্যাকিংয়ে আনার ব্যবস্থা করছে।" ইতিমধ্যে দূষণের উৎসগুলো চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, "নদী রক্ষায় যে সব প্রতিষ্ঠানে ইটিপি ব্যবহার হচ্ছে না, সেগুলো কার্যকর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।" দেশের বিভিন্ন শিল্প কারখানায় ইটিপি প্লান্টগুলো যথাযথভাবে ব্যবহার না হওয়ায় রাজধানীসহ আশপাশের জেলার সব নদীতে বর্জ্য নিষ্কাশন হচ্ছে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন