বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
জাতীয়

নেত্রকোণার নদ-নদীর পানির স্তর বৃদ্ধি, বিপদসীমা ছুঁইছুঁই

নেত্রকোণার নদ-নদীর পানি বিপদসীমার কাছে পৌঁছেছে, তবে এখনও নিরাপদ।

নেত্রকোণার নদ-নদীর পানির স্তর বৃদ্ধি, বিপদসীমা ছুঁইছুঁই

নেত্রকোণায় গত কয়েকদিনের বৃষ্টির ফলে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কলমাকান্দায় উপদাখালি নদীর পানি বিপদসীমার নিকটবর্তী হয়ে আসছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন জানান, আজ সোমবার সকাল ৯টায় কলমাকান্দা স্টেশনে উপদাখালী নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

এছাড়া খালিয়াজুরী স্টেশনে ধনু নদী, জারিয়া নদীতে কংশ, দুর্গাপুর ও বিজয়পুরের সোমেশ্বরী নদী এবং আটপাড়ায় মগড়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

তবে, এই মুহূর্তে সব নদীর পানি বিপদসীমার নিচে থাকায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলের লোকালয়ে এখনও পানি প্রবাহিত হয়নি বলে জানান শাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন