শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
জাতীয়

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, তালা ঝুলিয়ে প্রতিবাদ

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীরা হাসপাতাল কার্যক্রম চালু ও দাবির বাস্তবায়নের জন্য বিক্ষোভ করছেন।

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, তালা ঝুলিয়ে প্রতিবাদ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল কার্যক্রম দ্রুত চালু এবং একাডেমিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। গতকাল রোববার থেকে তারা একাডেমিক কার্যক্রম ‘শাটডাউন’ ঘোষণা করেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত বছরের ১৫ এপ্রিল থেকে তারা একই দাবিতে আন্দোলন করে আসছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময়েও তার বাস্তবায়ন হয়নি। ফলে বাধ্য হয়ে তারা আবারও কঠোর কর্মসূচিতে ফিরেছেন।

তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই ‘শাটডাউন’ কর্মসূচি ও আন্দোলন চলমান থাকবে। শিক্ষার্থীদের এই আন্দোলন কলেজের একাডেমিক পরিবেশে অস্থিরতা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন