সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশিকে মুক্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় আটক ২ হাজার বাংলাদেশিকে মুক্ত করতে আলোচনা চালানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশিকে মুক্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় আটক থাকা দুই হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করার লক্ষ্যে দেশটির সরকারের সঙ্গে আলোচনা পরিচালনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ জুন) কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক আসা বন্ধ করতে দেশের টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। তিনি বলেন, আগামী এক বছরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য বেসিক আরবি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইংরেজি, স্পোর্টসসহ পাঁচটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে এক হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে। তবে বর্ষা মৌসুম আসায় আগামী মাস থেকে খাল খনন কার্যক্রম বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী বলেন, সময় লাগলেও সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সন্তানেরা পাঁচটি ভাষা শেখাবে, ইংরেজিকে বেশি গুরুত্ব দেওয়া হবে।”

তিনি প্রবাসীদের জন্য আইনের মধ্যে থেকে সুবিধা আদায়ের প্রতিশ্রুতি দিয়ে বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে, এজন্য ধৈর্য ধরতে হবে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তারেক রহমান। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।

বিজ্ঞাপন