বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা মার্কিন সেনা নিহতের প্রতিশোধে ইরানে ৮ম দফা হামলা
জাতীয়

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে, বন্যার শঙ্কা।

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

চরাঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছেন। নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত তলিয়ে যেতে শুরু করেছে। বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানির চাপ বেড়ে যাওয়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন