মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টায় লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির কারণে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া নদীতে না নামার পরামর্শ দিয়েছেন।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন