বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

মডেল মসজিদের ভবনের মান নিয়ে তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মডেল মসজিদের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মডেল মসজিদের ভবনের মান নিয়ে তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মডেল মসজিদ নির্মাণের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, "আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে ইসলামের নামে যা করা হয়েছে, তা অত্যন্ত গর্হিত কাজ।"

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ফারুক জানান, সেনবাগের মডেল মসজিদের ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে, ছাদ দিয়ে পানি পড়ছে এবং যাতায়াত ব্যবস্থাও দুর্বল।

ডেপুটি স্পিকার কায়সার কামালও দুর্গাপুরের মডেল মসজিদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "স্থানীয়রা মসজিদটির নাম দিয়েছে 'দুর্গাপুরের তাজমহল'। তবে সেখানে যেতে একটি সেতুর প্রয়োজন।"

সালাহউদ্দিন আহমদ বলেন, "মডেল মসজিদ নির্মাণের প্রকল্প ব্যয় নির্ধারণ যথাযথ ছিল কি না, সেটি একটি যৌক্তিক প্রশ্ন। ১৩ কোটি টাকা থেকে বেড়ে ২১ কোটি টাকায় কীভাবে গেল, তা তদন্ত হতে হবে।" তিনি মন্ত্রণালয়কে তদন্তের নির্দেশ দেন এবং সরকারের অন্যান্য সংস্থাকেও এই তদন্তে যুক্ত করার কথা জানান।

বিজ্ঞাপন