মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পাবনার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ট্রেন লাইনচ্যুত

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

পাবনার ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ট্রেন লাইনচ্যুত

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে বাইপাস রেল স্টেশনের অদূরে পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার এক ঘণ্টা পর, বিকেল পাঁচটার দিকে, লাইনচ্যুত হওয়া পাওয়ার কার এবং একটি বগি রেখে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারসহ দুইটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনাস্থলে ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেন থেমে আছে। তবে বিকল্প পথে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে এবং দ্রুত উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল এই লাইনে স্বাভাবিক হবে।

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন