সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জরুরি সহায়তার দাবি

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জরুরি সহায়তার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বন্যা ও অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের সাথে যুক্ত সড়ক ও রেল যোগাযোগের ব্যাঘাত দ্রুত দূর করার জন্য নৌ-পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়েছে দেশের শীর্ষ চার ব্যবসায়ী সংগঠন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হকের যৌথ স্বাক্ষরে এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আমদানি করা তুলা, সুতা, কাপড়, শিল্পের কাঁচামাল, রাসায়নিক ও প্যাকেজিং সামগ্রী, খাদ্যপণ্য এবং অন্যান্য পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এর ফলে প্রস্তুত পণ্যের শিপমেন্ট বিলম্বিত হচ্ছে, যা রপ্তানি আদেশ বাতিল, মূল্যছাড়, বিলম্বজনিত জরিমানা এবং ব্যয়বহুল এয়ার শিপমেন্টের শঙ্কা তৈরি করছে। তাই তারা সরকারের জরুরি সহায়তা চেয়েছেন।

এদিকে, বৃষ্টি কমার ফলে চট্টগ্রাম বন্দরে ক্রমশ ব্যস্ততা বাড়ছে। সোমবার সকাল থেকে বন্দরে শ্রমিক, পণ্যবাহী ট্রাক-লরি ও সেবা গ্রহীতাদের আনাগোনা বেড়েছে।

বন্দর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার বন্দরের বর্হিনোঙ্গরে মোট ৩৮টি জাহাজে কাজ চলছে। এর মধ্যে ১৯টি সিমেন্ট ক্লিংকারবাহী এবং ১৩টি বিভিন্ন খাদ্যশস্যবাহী। এছাড়া লবন, তেল, চিনিসহ আরও কিছু পণ্যবাহী জাহাজ রয়েছে।

বর্তমানে বন্দরে কন্টেইনার রয়েছে ৪৬,৩০২ একক। রোববার বন্দর থেকে কন্টেইনার খালাস হয়েছে ২,৬৮৮ একক।

বিজ্ঞাপন