সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা বৃদ্ধি, চলমান কার্যক্রমে গতি

বৃষ্টি কমার সাথে চট্টগ্রাম বন্দরে কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।

চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা বৃদ্ধি, চলমান কার্যক্রমে গতি

বৃষ্টি কমার সাথে সাথে চট্টগ্রাম বন্দরে ক্রমশ ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। সোমবার সকাল থেকে শ্রমিক, পণ্যবাহী ট্রাক-লরি ও সেবা গ্রহীতাদের আনাগোনা বেড়েছে।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, সোমবার বন্দরের বর্হিনোঙ্গরে মোট ৩৮টি জাহাজে কাজ চলছে। এর মধ্যে ১৯টি সিমেন্ট ক্লিংকারবাহী এবং ১৩টি বিভিন্ন খাদ্যশস্যবাহী জাহাজ রয়েছে।

এছাড়া, লবন, তেল, চিনিসহ আরও কিছু পণ্যবাহী জাহাজও বন্দরে অবস্থান করছে। বর্তমানে বন্দরে কন্টেইনারের সংখ্যা ৪৬ হাজার ৩০২ একক।

রোববার বন্দরের কার্যক্রমে ২,৬৮৮ একক কন্টেইনার খালাস হয়েছে এবং মোট ২৬৬৭ একক আমদানি কন্টেইনার জাহাজ থেকে নামানো হয়েছে।

এছাড়া, জাহাজে ৩৮১৮ একক কন্টেইনার তোলা হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে দেখানো আবহাওয়ার সতর্ক সংকেত সকালে নামিয়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বৃষ্টি থামলে বন্দরের কার্যক্রমে আরও গতি আসবে।

বিজ্ঞাপন