মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজার রুটে ট্রেন চলাচল ৪ ঘণ্টা পর শুরু

কক্সবাজার রুটে ট্রেন চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।

কক্সবাজার রুটে ট্রেন চলাচল ৪ ঘণ্টা পর শুরু

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনার ফলে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর ট্রেনের বগিটি উদ্ধার করা হয় এবং রাত সাড়ে ৮ টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং ইতোমধ্যে কক্সবাজার থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি যাত্রা করেছে।

এর আগে বিকেল সাড়ে ৩ টার দিকে রেল লাইনে বিকল হওয়া একটি কাভার্ড ভ্যানের সাথে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ঘটে, যার ফলে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

বিজ্ঞাপন