বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

রাজধানীতে মাদ্রাসায় বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

রাজধানীর ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

রাজধানীতে মাদ্রাসায় বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

রাজধানীর ডেমরায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন— রেজওয়ান, মো. মোদাব্বির, মো. সাফি, মো. উজাইফা এবং রোমান। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর।

আহত শিক্ষার্থীদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সন্ধ্যা ছয়টার দিকে নিয়ে আসা হয়। এর মধ্যে ৪ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার ষষ্ঠ তলায় বিকেলে হঠাৎ করে বৈদ্যুতিক বোর্ডে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ঘরের দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়।

বিস্ফোরণ ও দেয়াল ধসে শিক্ষার্থীরা ভেতরেই আটকা পড়ে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন