বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

পটুয়াখালীতে বজ্রপাতে ট্রলার থেকে মাঝি নিখোঁজ, আহত ৩

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার থেকে মাঝি নিখোঁজ, আহত হয়েছেন তিন জেলে।

পটুয়াখালীতে বজ্রপাতে ট্রলার থেকে মাঝি নিখোঁজ, আহত ৩

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলের মৌডুবি এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ মাঝির নাম রুবেল হাওলাদার (২৮)। তিনি রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল সকালে তিনজন জেলে নিয়ে মাছ ধরতে নদীতে যান।

হঠাৎ বজ্রপাতের কারণে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে যান। এ সময় ট্রলারে থাকা শাহাদাত মৃধা, রাজিব সরদার ও নাসির ভূইয়াকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে রুবেলের সন্ধান পাওয়া যায়নি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, সাগর মোহনা হওয়ায় নদী উত্তাল রয়েছে। তিনি বলেন, "ঘটনার খোঁজখবর রাখছি।"

রাঙ্গাবালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান জানান, কোস্টগার্ডকে উদ্ধার অভিযান শুরু করার জন্য অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন