বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

কৃষিবিদ গাজী সালাহউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া

কৃষিবিদ গাজী সালাহউদ্দিন কানাডায় মারা গেছেন, শোকের ছায়া।

কৃষিবিদ গাজী সালাহউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ গাজী সালাহউদ্দিন (৮১) মারা গেছেন। তিনি কানাডার অন্টারিও শহরের সেন্টেনারি হাসপাতালে স্থানীয় সময় সোমবার দুপুরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।

গাজী সালাহউদ্দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন এবং ৮০-এর দশকে বিসিএস (কৃষি) ক্যাডারের সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘ সরকারি কর্মজীবনে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, সর্বশেষ তিনি অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়ন ইউনিটের পরিচালক ছিলেন।

তাঁর ছেলে মনজুর মোরশেদ কানাডায় এবং মেয়ে খালেদা নাসরিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। গাজী সালাহউদ্দিনের মৃত্যুর খবর জানিয়ে তাঁর পরিবার জানিয়েছে, কানাডায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে সপ্তাহখানেক আগে তিনি ব্রেইন স্ট্রোক করেন। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দুপুরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পিকারিং ইসলামী সেন্টারের ওসমান মসজিদে জানাজা শেষে স্থানীয় সময় বিকেলে তাঁকে সেখানে একটি মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন