বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯
জাতীয়

তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেমি উপরে, বন্যার শঙ্কা

তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেমি উপরে, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা।

তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেমি উপরে, বন্যার শঙ্কা

হালকা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে লালমনিরহাটের নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ৫২.২২ মিটার। স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায়, ভারতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টির ফলে তিস্তা নদীর পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে।

গত ২৩ জুন প্রথমবারের মতো বিপৎসীমার এক সেন্টিমিটার ওপরে পানিপ্রবাহ রেকর্ড করা হয়, যা পরদিনই বিপৎসীমার নিচে নেমে আসে। তবে রবিবার আবারও পানিপ্রবাহ বিপৎসীমা অতিক্রম করে।

এতে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীতীরবর্তী এলাকার উঁচু রাস্তাগুলো ঝুঁকির মধ্যে পড়েছে।

আদিতমারী উপজেলার গোবর্দ্ধন গ্রামের বাসিন্দা ফজলার রহমান বলেন, “বিকেল থেকে পানি বাড়তে শুরু করেছে। এর ফলে চরাঞ্চলের বেশ কিছু বাড়িতে পানি উঠেছে।”

গরিবুল্লাহরটারী গ্রামের ফরিদ মিয়া জানান, “বন্যা যতদিন থাকবে, আমাদের কষ্ট তার চেয়েও বেশি।”

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, “উজানের পানিপ্রবাহ অব্যাহত থাকায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বেড়েছে। নদীতীরবর্তী এলাকায় হালকা বন্যার সম্ভাবনা রয়েছে।”

বিজ্ঞাপন