বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১
জাতীয়

শিশুদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের উদাসীনতার অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

শিশুদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের উদাসীনতার অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর।

শিশুদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের উদাসীনতার অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

শিশুদের সুরক্ষার বিষয়ে উদাসীন ছিল অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার দেশজুড়ে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন রবিবার থেকে শুরু হয়েছে, যার আওতায় ২ কোটি ৪০ লাখ শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। আগামী চার দিন ধরে চলবে এই ক্যাম্পেইন।

শাহবাগে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারি উদ্যোগের অভাবেই দেশজুড়ে বেড়েছে হামের প্রকোপ। শিশুদের সুরক্ষার বিষয়ে উদাসীন ছিল অন্তর্বর্তী সরকার। বন্ধ ছিল সুরক্ষামূলক টিকাদান কর্মসূচি।’

ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১২৯টি ওয়ার্ডে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়েছে। শিশুদের সুরক্ষায় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন ঢাকার দুই প্রশাসক।

ভিটামিন এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণের জটিলতা কমাতে এবং চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে অত্যন্ত প্রয়োজনীয়। অথচ গত ১৪ মাস ধরে ভিটামিন এ ক্যাম্পেইন বন্ধ ছিল।

বিজ্ঞাপন