বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

২৮ জুন সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে

২৮ জুন সারা দেশে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

২৮ জুন সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে

আগামী ২৮ জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি জানান, ওই দিন ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া, ৬-১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ কোটি ১১ লাখ ৯৭ হাজার ২২৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

বিজ্ঞাপন