শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
শিক্ষা

শিক্ষায় ডিজিটাল চুরি নিয়ে সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডিজিটাল চুরি নিয়ে সতর্ক করে বলেন, শিক্ষার মানোন্নয়নে বাধা অপসারণ প্রয়োজন।

শিক্ষায় ডিজিটাল চুরি নিয়ে সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষাক্ষেত্রে ডিজিটাল চুরি নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সৃজনশীল ব্যবস্থাকে ত্বরান্বিত করতে হবে এবং নানামুখী বাধা অপসারণের কাজ চলছে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, গত ১৭ বছরে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পদোন্নতিতে অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, মামলা দিয়ে অনেক কার্যক্রম থামিয়ে রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, এসব বাধা সরিয়ে শিক্ষাখাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। আগামীতে সব পরীক্ষা কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হবে এবং হটলাইনের মাধ্যমে নজরদারি করা হবে।

এহছানুল হক মিলন বলেন, "নকলের দিন চলে গেছে, কিন্তু নকল নতুন ভেরিয়েশনে রূপান্তরিত হয়েছে। ডিজিটাল চুরির বিষয়টি লক্ষ্য করতে হবে। তাই আমি এসএসসি পরীক্ষার্থীদের বলেছি, প্রত্যেকটি প্রতিষ্ঠানে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকতে হবে।"

বিজ্ঞাপন