শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
শিক্ষা

আদ-দ্বীনের বিদেশি ইন্টার্নদের অন্য হাসপাতালে স্থানান্তরে আপত্তি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স জটিলতায় বিদেশি ইন্টার্নদের অন্য হাসপাতালে স্থানান্তরে আপত্তি।

আদ-দ্বীনের বিদেশি ইন্টার্নদের অন্য হাসপাতালে স্থানান্তরে আপত্তি

রাজধানী মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছেন কয়েকশ বিদেশি ও দেশি ইন্টার্ন চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হলেও, বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন।

বিদেশি শিক্ষার্থীদের দাবি, অন্য হাসপাতালে গেলে তাদের ডিগ্রি অবৈধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আজ মঙ্গলবার সকালে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন, যাতে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়ার দাবি জানানো হয়।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষার্থীরা জানান, এই সিদ্ধান্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহজ হলেও বিদেশি শিক্ষার্থীদের জন্য এটি সম্ভব নয়। ভারতের ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের যে প্রতিষ্ঠানে ডিগ্রি অর্জন করেছেন, ইন্টার্নশিপও সেই হাসপাতালে সম্পন্ন করতে হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ১০-১২ দিন ধরে তাদের ইন্টার্নশিপ কার্যক্রম বন্ধ রয়েছে। তারা হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন যাতে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।

বিজ্ঞাপন