সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ

আগামী ৩ মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সরকার ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে জিডিপির সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

অনুষ্ঠানে ৫১ জনকে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি।

এছাড়া, এবারের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদারাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞাপন