শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

পাবলিক পরীক্ষায় ডিজিটাল নকলের সাজা অন্তর্ভুক্ত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল নকলের সাজা যুক্ত, সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ডের বিধান।

পাবলিক পরীক্ষায় ডিজিটাল নকলের সাজা অন্তর্ভুক্ত

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, পরীক্ষার ফলাফল, মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধ পরিবর্তনের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্ব নেতৃত্ব দিতে পারে।"

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তুলছে যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান করবে। তিনি উল্লেখ করেন, "বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না।"

শিক্ষামন্ত্রী জানান, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। এছাড়া, ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন