বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
স্বাস্থ্য

দেশব্যাপী শিশুদের জন্য ভিটামিন এ ক্যাম্পেইন শুরু

বাংলাদেশে শিশুদের জন্য ভিটামিন এ ক্যাম্পেইন শুরু, ২ কোটি ৩৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।

দেশব্যাপী শিশুদের জন্য ভিটামিন এ ক্যাম্পেইন শুরু

আজ থেকে প্রায় ১৪ মাস পর বাংলাদেশে শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হয়েছে। এই বিশেষ ক্যাম্পেইন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত হয়।

ক্যাম্পেইনটি সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার সকালে রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেশন সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

ক্যাম্পেইন চলাকালীন, যদি কোনো শিশু আজ ক্যাপসুল খাওয়ার সুযোগ না পায়, তবে তারা পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ক্যাপসুল গ্রহণ করতে পারবে।

এছাড়া, ১২টি জেলার ৫৮টি দুর্গম উপজেলায় ক্যাম্পেইনের পরবর্তী চার দিনেও এই ক্যাপসুল বিতরণ করা হবে।

বিজ্ঞাপন