রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
স্বাস্থ্য

চক্ষু বিশেষজ্ঞ ডা. রবিউল হোসেনের মৃত্যুতে শোকের ছায়া

চোখের চিকিৎসায় পথিকৃৎ ডা. রবিউল হোসেন মারা গেছেন, শোক নেমে এসেছে চিকিৎসা অঙ্গনে।

চক্ষু বিশেষজ্ঞ ডা. রবিউল হোসেনের মৃত্যুতে শোকের ছায়া

দেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. রবিউল হোসেন মারা গেছেন। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর।

প্রফেসর ডা. রবিউল হোসেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে চিকিৎসা অঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী এবং অসংখ্য রোগীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

দীর্ঘ চিকিৎসক জীবনে তিনি লাখো মানুষের চোখের চিকিৎসা করেছেন এবং অনেকের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দেশের চিকিৎসাসেবায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

রোববার সকাল ৯টায় চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছরা মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রফেসর ডা. রবিউল হোসেনের মৃত্যুতে চিকিৎসক সমাজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন