মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
স্বাস্থ্য

হামে মৃত্যু ৭০০ ছাড়াল, আক্রান্ত ১১ হাজারের বেশি

হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল, আক্রান্ত ১১ হাজারের বেশি।

হামে মৃত্যু ৭০০ ছাড়াল, আক্রান্ত ১১ হাজারের বেশি

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর সংখ্যা ৭০৮ তে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের, এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৬১৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার দেশে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৫ জন। বর্তমানে হামের উপসর্গ রয়েছে ৭৪৪ জনের শরীরে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১১ হাজার ৫৯৪ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৯৫৫ জন রোগী। তাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন