রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, মোট ৬১৫ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, মোট ৬১৫ জনের প্রাণহানি হয়েছে।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, মোট ৬১৫ জনের প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬১৫ জন শিশু মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন।

শনিবারের রিপোর্টে আরও বলা হয়েছে, এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪৪ জন এবং ৪৫ জনের মধ্যে নিশ্চিত হামের সংক্রমণ ধরা পড়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।

বিজ্ঞাপন