রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
জাতীয়

পুলিশের দাবি: সুমন ও রনির মৃত্যুর সঙ্গে মিছিলের সম্পর্ক নেই

পুলিশের মতে, সুমন ও রনির মৃত্যুর সাথে কোনো রাজনৈতিক মিছিলের সম্পর্ক নেই।

পুলিশের দাবি: সুমন ও রনির মৃত্যুর সঙ্গে মিছিলের সম্পর্ক নেই

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানিয়েছেন, তুরাগ নদীতে পাওয়া ৭ মরদেহের বিষয়ে ছড়ানো তথ্য গুজব। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ২৪ ও ২৬ জুন সুমন ও রনি নামে দুইজনের মরদেহ পাওয়া গেছে, তাদের সঙ্গে মিছিলের কোনো সম্পৃক্ততা নেই।’ সুমন নৌকা ভ্রমণে গিয়ে মারা যান এবং রনি গোসল করতে গিয়ে মারা যান।

শামীমা পারভীন জানান, উভয় পরিবারের পক্ষ থেকে আলাদা থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মিছিল থেকে ৭ জন নিখোঁজ হওয়ার কোনো ঘটনা জেলা পুলিশের জানা নেই।’

পুলিশ সুপার অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান। এ ধরনের গুজব ছড়ানো রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন