সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর আয়োজনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনে।

প্রধানমন্ত্রীর আয়োজনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। রোববার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেন।

মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাঁদের খোঁজখবর নেন। তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধানমন্ত্রীকে মধ্যাহ্নভোজের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এই আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা গ্রহণ করেন এবং সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন।

এছাড়া, তাঁরা উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পান।

বিজ্ঞাপন