বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
জাতীয়

রংপুরে নুজশাতের মৃত্যুর ঘটনায় মেডিকেল শিক্ষার্থী রিমান্ডে

রংপুরে নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রংপুরে নুজশাতের মৃত্যুর ঘটনায় মেডিকেল শিক্ষার্থী রিমান্ডে

রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাকিনের তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন আগামী তিন দিনের মধ্যে যেকোনো একদিন সাকিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

গত ২২ জুন রংপুর নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান নুজশাত। এ ঘটনায় পরদিন তাঁর বাবা নজরুল ইসলাম কোতোয়ালি থানায় সাকিনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং সাকিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নিহত নুজশাতের বাবা সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ে আর কোনো দিন ফিরে আসবে না। আমি শুধু চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী, তাদের যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, ‘তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।’

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, ‘আমরা আদালতের কাছে জামিন আবেদন করেছিলাম। তবে আমাদের মক্কেল নির্দোষ এবং তদন্তে সহযোগিতা করছেন।’

বিজ্ঞাপন