বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার নিচে, বন্যার শঙ্কা

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার নিচে, তবে বন্যার শঙ্কা রয়ে গেছে।

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার নিচে, বন্যার শঙ্কা

লালমনিরহাটে তিস্তার পানি উজানের ঢল ও বৃষ্টির কারণে বেড়ে গিয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার পর বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (২৪ জুন) সকালে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি এই অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন লমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায়।

মঙ্গলবার বিকেলে নদীর পানি কিছুটা বৃদ্ধি পায়, যার ফলে ব্যারাজের ভাটিতে থাকা নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে। এর ফলে বাদাম, ভূট্টা, মিষ্টি আলুসহ বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে যায়। তবে রাত থেকে পানি কমতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বন্যার শঙ্কা এখনও কাটেনি। নদীপাড়ের মানুষ এই নিয়ে উদ্বিগ্ন। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা নদীর পানি আরও বাড়িয়ে স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

বিজ্ঞাপন