বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন গভর্নিং বডির সভাপতি হলেন মানিক

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন গভর্নিং বডির সভাপতি হলেন সাংবাদিক ম. হামিদুল হক মানিক।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন গভর্নিং বডির সভাপতি হলেন মানিক

রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ সদস্যবিশিষ্ট গভর্নিং বডি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সাংবাদিক ম. হামিদুল হক মানিককে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ববর্তী অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং নতুন গভর্নিং বডি গঠন করা হয়েছে। ঢাকা মহানগরীর মিরপুরে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন কমিটির গঠন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) গঠন প্রবিধানমালা-২০২৪-এর ৬৭ ধারা অনুযায়ী করা হয়েছে।

নবগঠিত গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন: পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর; উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ; পরিচালক (মাধ্যমিক) বা মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি; পরিদর্শক (বিদ্যালয়) বা চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি; শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ; অভিভাবক প্রতিনিধি মো. শাকিল মোল্লা; এবং সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত গভর্নিং বডির মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন