বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে টাস্ক ফোর্সের অভিযান শুরু

ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, জানালেন মন্ত্রী মীর শাহে আলম।

ডেঙ্গু প্রতিরোধে টাস্ক ফোর্সের অভিযান শুরু

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা ধ্বংস এবং এর উৎস নির্মূল করতে চলমান অভিযান সম্পর্কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর গুলশানে টাস্ক ফোর্স কমিটির মশক নিধন অভিযান পরিদর্শনকালে এ কথা বলেন।

অভিযানে গুলশান এলাকার ৬টি বাড়ি পরিদর্শন করা হয়, যেখানে তিনটিতে ডেঙ্গুর লার্ভা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এ সময় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, মঙ্গলবার (২৩ জুন) মীর শাহে আলমের তত্ত্বাবধানে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন