স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জানিয়েছেন, সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে, যদিও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে।
রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, "জাপানসহ বিভিন্ন দেশের সহযোগিতায় ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষকে সচেতন হতে হবে। তেমনি টেকনিক্যাল সাপোর্ট সরকার দিয়ে যাবে।"
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, "গতবারের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেক। সরকারের নানা কার্যক্রম ও সচেতনতা এর প্রধান কারণ। পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।"
এসময় জানানো হয়, পিরোজপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল। নারকেল ও সুপারিশ গাছের গোড়ায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। জানুয়ারি থেকে চিকিৎসাধীন অবস্থায় ৯০ জন মারা গেছে এবং ২২শ থেকে ২৫শ রোগী সুস্থ হয়ে ফিরেছেন।