রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সারা দেশে বাড়ছে, বরিশালে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার।

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যার ফলে হাসপাতালগুলোতে চাপ বেড়েছে। বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

বরিশাল বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার জানান, ঝালকাঠি ও পিরোজপুরে এবছর ডেঙ্গুর আক্রান্তের হার সবচেয়ে বেশি। উন্নত চিকিৎসার জন্য রোগীরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছেন।

বর্তমানে হাসপাতালটিতে ৬টি আলাদা মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগে ৫ হাজার ৭৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে আগস্টের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। প্রতিদিন গড়ে ৫০ রোগী ভর্তি হচ্ছে জেলা হাসপাতালে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহবুব হাসান জানান, নার্স ও চিকিৎসকরা বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।

ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা কর্নার থাকলেও শয্যা সংকটের কারণে অন্যান্য রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। রোগীরা অভিযোগ করেছেন, হাসপাতাল থেকে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে।

ফেনী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল জানিয়েছেন, ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুত রয়েছে। ফেনী পৌর প্রশাসক মো. দিদারুল আলম বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিকিৎসকরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন