ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৯৬ জন, যা একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৮৬ জনে পৌঁছেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ১৩৪, চট্টগ্রামে ১০৩, খুলনায় ২৬৩, ময়মনসিংহে ৪৫, রাজশাহীতে ৩৬, রংপুরে ২১ এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।