বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইন চেষ্টা, বিজিবির সফল প্রতিরোধ

নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইন করার চেষ্টা রুখে দিলো বিজিবি।

নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইন চেষ্টা, বিজিবির সফল প্রতিরোধ

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল।

ঘটনার পর বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। বর্তমানে ওই ৯ জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন