ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) সীমান্তে পুশইন চেষ্টায় ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কঠোর অবস্থানের কারণে বিএসএফকে এই পদক্ষেপ নিতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে মেহেরপুর গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানার পর বিজিবি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায় এবং স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেয়।
অবশেষে, বিএসএফ ৭ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। বিজিবি জানিয়েছে, পুশইন ঠেকাতে তারা জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে।
এদিকে, নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখা থেকেও ৯ জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। প্রায় ২০ ঘণ্টা পর গতরাতে তাদের ফেরত নেয়া হয়। বিএসএফ এ সময় লাইট বন্ধ রাখে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে সাপাহারের আদাতলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করার চেষ্টা করা হয়েছিল। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়।