বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শাহজালাল (র.) মাজারের আর্থিক স্বচ্ছতায় সহযোগিতা করবে সরকার

শাহজালাল (র.) মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের সহযোগিতার ঘোষণা।

শাহজালাল (র.) মাজারের আর্থিক স্বচ্ছতায় সহযোগিতা করবে সরকার

সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

২৪ জুন বুধবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু হওয়া অত্যাধুনিক কল্যাণ ডেস্কসহ বিভিন্ন সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সকলের সাথে আলোচনা করে মাজারের যথাযথ ব্যবস্থাপনার বিষয়টি নির্ধারণ করা হবে।

এছাড়াও, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলির বিষয়ে তিনি বলেন, বদলির বিষয়টি নিয়মিত কার্যক্রম, কাকতালীয়ভাবে এই সময়ে হয়ে গেছে।

বিজ্ঞাপন