মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশিকে বিক্রির অভিযোগে ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবক বিক্রির অভিযোগে তিন এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার।

রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশিকে বিক্রির অভিযোগে ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, অভিযোগ পাওয়ার পর এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের লাইসেন্স ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তিনি ২ জুন রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী জানান, সরকার এ ধরনের প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই ঘটনায় তা কার্যকর করা শুরু হয়েছে।

মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে ইরাক থেকে ৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং সেখানে কর্মী পাঠানো একটি এজেন্সির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকরভাবে সাজানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে এবং আগামী ৬ মাসের মধ্যে প্রবাসী সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে প্রবাসীরা ইমেইলের মাধ্যমে অভিযোগ বা নথি পাঠাতে পারবেন। তিনি সতর্ক করে বলেন, মন্ত্রণালয়ের ভেতরে কোনো সিন্ডিকেট বা অনিয়মের সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন