মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ফিরছে মানুষ, কমলাপুরে ভিড় বাড়ছে

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, কমলাপুরে যাত্রীদের ভিড় বেড়েছে।

রাজধানীতে ফিরছে মানুষ, কমলাপুরে ভিড় বাড়ছে

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। মঙ্গলবার ভোর থেকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীদের উপস্থিতি লক্ষ্যণীয়।

সরকারি নির্ধারিত ঈদের ছুটি শেষে সোমবার থেকে অফিস-আদালত খুলতে শুরু করায় ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়ে গেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা প্রায় সব ট্রেনেই যাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। রাত্রিকালীন যাত্রায় বিলম্ব না হওয়ায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

এক যাত্রী জানান, "এবারের ঈদযাত্রাটা আগের তুলনায় ভালো। যাওয়ার সময় অতটা ভোগান্তির মুখে পড়িনি। আসার সময়ও একই অবস্থা। সব মিলিয়ে এবার ঈদযাত্রা স্বস্তির ছিল।"

অন্য একজন যাত্রী বলেন, "নির্দিষ্ট টাইমে আমাদের গাড়ি ছেড়েছে। আসার সময়ও নির্দিষ্ট সময়েই পৌঁছে গেছি।"

বিজ্ঞাপন