বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জানুয়ারিতে খুলনা-ঢাকা নতুন বিরতিহীন ট্রেন চালু হবে

খুলনা-ঢাকা নতুন বিরতিহীন ট্রেন জানুয়ারিতে চালু হবে, জানালেন আলী আসগর লবী।

জানুয়ারিতে খুলনা-ঢাকা নতুন বিরতিহীন ট্রেন চালু হবে

আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে। রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী মঙ্গলবার দুপুরে খুলনা রেল স্টেশন পরিদর্শন শেষে এ তথ্য জানান।

তিনি জানান, ভারত থেকে দ্বিতীয় দফায় কোচ আসার পর নতুন এ ট্রেনসহ মোংলা ঢাকা রুটেও নতুন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

এ সময় তিনি খুলনা বিভাগে নতুন তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য উল্লেখ করেন। ইতোমধ্যে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

লোকসানে থাকা রেল সেক্টরের উন্নয়নেও সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। টিকিট কালো বাজারি রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন