মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না: প্রধানমন্ত্রী

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য।

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না: প্রধানমন্ত্রী

মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দাঁড়ালেই হবে— মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর সম্পর্কিত প্রস্তাব অনুমোদনের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন। তিনি প্রস্তাবটি সরাসরি নাকচ করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপ আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। সফরটির অর্থায়ন করার কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি-এর।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অনেকেই দেশের চলমান মশক সমস্যা এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন